Braid Balushai/ बेनुनी बालूशाई/বেনুনি বালুশাই
বেনুনি বালুশাই কি করে বানাবেন ? উপকরণ : - ময়দা, টক দই,বেকিং পাউডার,ঘী,চিনি,জল,তেল। পদ্ধতি : - ১. একটি পাত্রে ময়দা, টক দই,অল্প বেকিং পাউডার,ও ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে জল দিয়ে মেখে একটি ডো তৈরি করে রেখে দিতে হবে ৩০ মিনিট। ২. একটি পাত্রে জল এবং চিনি ভালোভাবে ফুটিয়ে সিরা তৈরি করতে হবে। ৩. ময়দার ডো থেকে একটু মোটা লেচি কেটে নিয়ে গোল করে বেলে একটি চাকুর সাহায্য নিয়ে চৌকো আকারে কেটে নিয়ে তাতে strip কেটে নিতে হবে। ৪. Stripsগুলোকে ৩ভাগে বিভক্ত করে বেনুনি করে বালুশাইয়ের মত গোল করে নিতে হবে। ৫. কড়াইতে তেল দিয়ে একটু লাল করে ভেজে তুলে নিয়ে কিছুক্ষণ চিনির সিরাতে ডুবিয়ে রেখে দিলেই তৈরি বেনুনি বালুশাই। ...