Vegetable Chop / ভেজিটেবল চপ
উপকরণ :- বিট লম্বা করে কুচি(৪০০গ্রাম),গাজর লম্বা করে কুচি(২০০গ্রাম),আলু(৪০০গ্রাম), ধনে পাতা,৫ ফরণ,ঘী,কাঁচা লঙ্কা,আদা বাটা,নুন,চিনি। চপের মসলা - mixing jar এ মৌরি,গোটা জিরে,লবঙ্গ,দারচিনি,এলাচ,তেজপাতা,শুকনো লঙ্কা,আমচুর পাউডার,গোটা গোলমরিচ একসাথে grind করে নিতে হবে। চপের কোটিংয়ের জন্যে - ৩টেবিল চামচ ময়দা,ডিম,নুন ও গোলমরিচ গুঁড়ো দিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে। এবং breadcrumbs। পদ্ধতি:- ১. আলুগুলো সেদ্ধ করে মাখা মাখা করে নিতে হবে। ২. কড়াইতে তেল গরম হলে ৫ ফোরণ দিয়ে একে একে কাঁচা লঙ্কা ও আদা বাটা দিয়ে অল্প আঁচে ভাজতে হবে। ৩. কাঁচা গন্ধ চলে গেলে বিট দিতে হবে, ও স্বাদ অনুযায়ী নুন দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে একটু নরম হয়ে এলে গাজর এবং তৈরি করে রাখা চপের মশলা দিয়ে একটু নেড়ে ঢাকা দিতে হবে,যাতে সমস্ত মশলা ভালোভাবে সবজি গুলোতে মিশতে পারে এবং সব্জি গুলো সেদ্ধ হয়। ৪. কিছুক্ষন পর ঢাকা খুলে চিনি ও আলু যোগ করে রান্না করতে হবে। ৫.সমস্ত সবজি ভালো মত সেদ্ধ হয়ে এলে নামিয়ে নেওয়ার আ...