Vegetable Chop / ভেজিটেবল চপ


                



উপকরণ :-


বিট লম্বা  করে কুচি(৪০০গ্রাম),গাজর লম্বা করে কুচি(২০০গ্রাম),আলু(৪০০গ্রাম), ধনে পাতা,৫ ফরণ,ঘী,কাঁচা লঙ্কা,আদা বাটা,নুন,চিনি।


চপের মসলা - mixing jar এ মৌরি,গোটা জিরে,লবঙ্গ,দারচিনি,এলাচ,তেজপাতা,শুকনো লঙ্কা,আমচুর পাউডার,গোটা গোলমরিচ একসাথে grind করে নিতে হবে।

  

চপের কোটিংয়ের জন্যে - ৩টেবিল চামচ ময়দা,ডিম,নুন ও গোলমরিচ গুঁড়ো দিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে। এবং breadcrumbs।


পদ্ধতি:-


১. আলুগুলো সেদ্ধ করে মাখা মাখা করে নিতে হবে।

২. কড়াইতে তেল গরম হলে ৫ ফোরণ দিয়ে একে একে কাঁচা লঙ্কা ও আদা বাটা দিয়ে অল্প আঁচে ভাজতে হবে।

৩. কাঁচা গন্ধ চলে গেলে বিট দিতে হবে, ও স্বাদ অনুযায়ী  নুন দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে একটু নরম হয়ে এলে গাজর এবং তৈরি করে রাখা চপের মশলা দিয়ে একটু নেড়ে ঢাকা দিতে হবে,যাতে সমস্ত মশলা ভালোভাবে সবজি গুলোতে মিশতে পারে এবং সব্জি গুলো সেদ্ধ হয়।

৪. কিছুক্ষন পর ঢাকা খুলে চিনি ও আলু যোগ করে রান্না করতে হবে।

৫.সমস্ত সবজি ভালো মত সেদ্ধ হয়ে এলে নামিয়ে নেওয়ার আগে ঘী, ধনে পাতা কুচি দিয়ে ঠান্ডা করতে হবে।

৬.ঠান্ডা হলে এলে মিশ্রণ টিকে ছোট লেচি কেটে তা থেকে চপের আকারে গড়ে নিয়ে তৈরি করে রাখা ময়দা ও ডিমের মিশ্রণ চুবিয়ে breadcrumbs এর সাহায্যে কোটিং করে একটু কড়া করে ভেজে তুলে নিলেই তৈরি ভেজিটেবল চপ।  


                       

Vegetable Chop

 

Ingredients :-


  Chopped beetroot(400gm), chopped carrot(200gm), potato (400gm), coriander leaves,5phoron,ghee,green chili,ginger paste,salt,sugar.


Spices for filling-

Take a mixture grinder,grind cloves, cinnamon, cardamom,bay leaves,dry red chili, peppercorns,amchur powder. 


For the breading- 

Make a batter(3tablespoon refined flour+egg+salt+pepper powder) & breadcrumbs.



Procedure:-


  1. Steem potatoes until tender. Once it's done,smash the potato.

  2. Take a pan,heat the oil. Add 5phoron,green chili, ginger paste fry on medium heat.

  3. When the raw smells gone add beetroot & salt,cook until slightly limp,then add carrots & remaining salt.

  4. Add ground spices then cover and cook to allow spices to infuse.

  5. Open the lid add sugar, smashed potatoes & mix well.

  6. Turn off the heat add ghee & coriander. Once it cool completely, divided into small portion.

  7. Take a handful of the veggies and shape it with hands.  Then dip in the batter & coat it with breadcrumbs.

  8. Heat sufficient oil for deep frying & gently dip the cutlet & fry till it turns brown. Once it's done,take out on a paper towel.

Comments

Popular posts from this blog

Egg Bhejo | Burmese Recipe | Stuffed Egg Masala | Street Food At Home | How To Make Egg Bhejo Egg Bhejo Preparation time - 10 minutes Cooking time - 30 minutes Serve - 3 Ingredients - 3 nos Eggs ( boiled) 1 nos Slice onion (medium size) 6 pods of Slice garlic 1 tbsp Red chili flakes Salt water Fried oil Lemon water Tamarind water Chopped coriander leaves Procedure - 1.Heat oil in a wok and deep fry slice onion and garlic, keep aside. (একটি পাত্রে তেল গরম করে পেঁয়াজ ও রসুন ডিপ ফ্রাই করুন , একপাশে রেখে দিন) 2. In a bowl add little bit of fried oil,the oil with which we fried the onion and garlic. (একটি বাটিতে কিছুটা ভাজা তেল নিন, যে তেল দিয়ে পেঁয়াজ এবং রসুন ভেজে নিয়েছিলেন) 3. In another bowl add fried onion and garlic. Crush a little bit and mix with red chili flakes. (অন্য একটি বাটিতে ভাজা পেঁয়াজ এবং রসুন দিন। অল্প অল্প করে গুঁড়ো এবং রেড চিলি ফ্লেক্সের সাথে মিশ্রিত করুন) 4. Take a boiled egg and make a slit in the centre about half way through. (একটি সিদ্ধ ডিম নিন এবং মাঝখানে প্রায় অর্ধেক চেরা করুন) 5. Stuff the onion - garlic- red chili flakes mixture. (পেঁয়াজ-রসুন- রেড চিলি ফ্লেক্সের মিশ্রণটি দিন) 6. Add a few drops of salt water, fried oil, and tamarind water. (কয়েক ফোঁটা নুন জল, ভাজা তেল এবং তেঁতুলের জল দিন) 7. Finally garnish with coriander leaves and serve. ( সবশেষে ধনে পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন)

মালাই চিকেন/Malai Chicken

মার্বেল কেক/ Marble Cake